×

আন্তর্জাতিক

ইউক্রেনে ‘ফাদার অব অল বম্বস’ ব্যবহার করার পরিকল্পনা রাশিয়ার!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:১০ এএম

ইউক্রেনে ‘ফাদার অব অল বম্বস’ ব্যবহার করার পরিকল্পনা রাশিয়ার!

ফাইল ছবি

সামরিক অভিযান, সাইবার হামলার পর এবার কি তা হলে ইউক্রেনের বিরুদ্ধে ‘ফাদার অব অল বম্বস’ ব্যবহারের ছক কষছে রাশিয়া? এক ব্রিটিশ সংবাদমাধ্যমে এমনই দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে ‘ফাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

‘ফাদার অব অল বম্বস’ বা এফওএবি কী?

এটি বিশাল শক্তিশালী ৪৪ টনের টিএনটি বোমা। যা অভিঘাতের পরিসর হতে পারে ৩০০ কিলোমিটার অঞ্চল জুড়ে। এটি অতি শক্তিধর একটি থার্মোব্যারিক বোমা।

বিমান থেকে এই এফওএবি বোমা ফেলা হয় হামলাস্থলে। মাঝ আকাশেই এটিকে ডিটোনেট করা হয়। এই বোমা ফাটার পর যে শকওয়েভ এবং তাপমাত্রার সৃষ্টি হয় তার অভিঘাত এতটাই যে বেশি ক্ষতির পরিমাণ কল্পনাও করা যায় না। ২০০৭-এ এই বোমা তৈরি করে রাশিয়া। যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বম্বস’ বা এমওএবি-র থেকে চার গুণ শক্তিশালী এফওএবি।

মাদার অব এল বম্বস রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। ২০১৭-তে ইসলামিক স্টেটের বিরুদ্ধে এই বোমা ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। সেই বোমার অভিঘাতে কত মানুষের মৃত্যু হয়েছিল তা অবশ্য প্রকাশ্যে আনেনি যুক্তরাষ্ট্র।

চিনের হাতেও রয়েছে মাদার অব অল বম্বস। যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতেই এই বোমা তৈরি করেছে চিন। ২০১৯-এ সেই বোমার পরীক্ষাও করে তারা। খবর আনন্দবাজার পত্রিকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App