×

আন্তর্জাতিক

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২২, ০৮:২৭ পিএম

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ জেদ্দার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় সময় শনিবার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ রবিবার (৮ মে) এ তথ্য জানায়।

সরকারের এক বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানায়, কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটালে ভর্তি হয়েছেন সৌদি বাদশাহ। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি।

২০১৫ সালে সৌদি আরবের বাদশাহ হন সালমান বিন আবদুল আজিজ। এর আগে দেশটির ক্রাউন প্রিন্স এবং উপ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App