×

আন্তর্জাতিক

কিয়েভে ফের মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২২, ০৯:১৪ পিএম

রাশিয়ান টিইউ-৯৫ বোমারু বিমান স্থানীয় সময় রোববার ভোরে ক্যাস্পিয়ান সাগর থেকে কিয়েভে মিসাইল হামলা চালিয়েছে। ইউক্রেনের রাজধানীর পূর্বাঞ্চলীয় দুটি জেলা ওই বিস্ফোরণে কেঁপে উঠেছে। ইউক্রেনের বিমান বাহিনী এবং কিয়েভের শহরের মেয়র ভিটালি ক্লিটসকো এ খবর নিশ্চিত করেছে বলে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে।

কিয়েভের রেলওয়ে অবকাঠামোকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফের সহযোগী সের্হি লেশচেঙ্কো জানিয়েছেন।

কিয়েভের শহরের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, ওই হামলায় আহত অন্তত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে প্রাণহানির খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে মেয়র ভিটালি ক্লিটসকো লিখেছেন, রাজধানীর দারনিৎস্কি ও দিনিপ্রোভস্কি এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। সেবা প্রদানকারী দলগুলো এরই মধ্যে বিস্ফোরণের স্থানগুলোতে কাজ শুরু করছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

একজন প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছে, বিস্ফোরণের পর শহরে ধোঁয়া দেখা গেছে। বিস্ফোরণের আগে কিয়েভ অঞ্চলসহ ইউক্রেনের বেশিরভাগ অংশে বিমান হামলার সাইরেন বেজেছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কতদিন?

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কতদিন?

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

এআই যেন নিয়ন্ত্রণহীন-যথেচ্ছভাবে ব্যবহৃত না হয়: রাষ্ট্রপতি

এআই যেন নিয়ন্ত্রণহীন-যথেচ্ছভাবে ব্যবহৃত না হয়: রাষ্ট্রপতি

‘ছেলে হওয়ার পরে আর পারতাম না’, যে অনুভূতির কথা জানালেন পরিণীতি

‘ছেলে হওয়ার পরে আর পারতাম না’, যে অনুভূতির কথা জানালেন পরিণীতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App