×

আন্তর্জাতিক

কিউবায় বজ্রপাতের ফলে জ্বালানি ডিপোতে বিস্ফোরণে আহত ১২৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ১২:২১ পিএম

কিউবায় বজ্রপাতের ফলে জ্বালানি ডিপোতে বিস্ফোরণে আহত ১২৭

ছবি: সংগৃহীত

# আহতদের মধ্যে রয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী লিবান আরোন্তে # নিখোঁজ রয়েছেন ১৭ দমকলকর্মী # সরিয়ে নেয়া হয়েছে ১৯০০ মানুষকে

কিউবায় একটি জ্বালানি ডিপোতে বজ্রপাত থেকে সৃষ্ট বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের। এ বিস্ফোরণে ১২৭ জন আহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন ১৭ দমকলকর্মী। আহতদের মধ্যে রয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী লিবান আরোন্তেও।

ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় ১৯০০ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে অভিজ্ঞ দেশগুলোর সহযোগিতাও চেয়েছিল কিউবা। সাহায্যের আবেদনে সাড়া দেওয়ায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ভেনেজুয়েলা, নিকারাগুয়া, আর্জেন্টিনা, চিলিকে ধন্যবাদ জানিয়েছে দেশটি। খবর এপি, রয়টার্সের।

পশ্চিমাঞ্চলীয় মাতানজাস প্রদেশের কর্মকর্তারা জানান, যেখানে শুক্রবার গভীর রাতে বজ্রপাত একটি জ্বালানি ট্যাংকে আঘাত হানে এবং সেখান থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়। এরপর শনিবার সকালে আরেকটি জ্বালানি ট্যাংকে ছড়িয়ে পড়ে আগুন এবং ফের বিস্ফোরণের ঘটনা ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App