×

আন্তর্জাতিক

মাঠে বসে ফুটবল খেলা দেখার সুযোগ পেল ইরানি নারীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ০৭:২৪ পিএম

মাঠে বসে ফুটবল খেলা দেখার সুযোগ পেল ইরানি নারীরা

মাঠে ফুটবল ম্যাচ দেখার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত ইরানের নারীরা। ছবিঃ সংগৃহীত

৪০ বছর পর মাঠে বসেই ফুটবল ম্যাচের খেলা দেখার সুযোগ পেয়েছে ইরানি নারীরা। দেশটির আজাদী স্টেডিয়ামে বৃহস্পতিবার ইরানের দুই স্থানীয় ফুটবল দল ইস্তেগলাল এফসি ও সানাত মেস কেরম্যান এফসি খেলতে নামে। আর সেই ম্যাচ দেখতেই প্রায় ৫০০ নারী সমর্থক মাঠে বসেই ওই খেলা উপভোগ করেন।

এদিকে, মাঠে আসা এসব নারীরা পুরুষ সমর্থকদের সঙ্গে একই গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাননি। তাছাড়া তাদের বসার জন্য গ্যালারির একটি কোণায় আলাদা ব্যবস্থা করা হয়েছিল।

ইরানে আনুষ্ঠানিকভাবে নারীদের স্টেডিয়ামে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা না থাকলেও স্টেডিয়ামে যেতে তাদের বাধা দেওয়া হয়। তবে ১৯৭৯ সালে ইসলামিক রেভ্যুলেশনের পর নারীদের স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হয় না।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার চাপে আন্তর্জাতিক ম্যাচগুলোতে মাঝে মাঝে নারীদের গ্যালারিতে বসে খেলার সুযোগ দেয় ইরান। তবে ঘরোয়া ম্যাচে একেবারেই কোনো অনুমতি দেওয়া হয় না। কিন্তু অবশেষে ৪০ বছর পর সেই বিরল সুযোগ পেলেন ৫০০ জন নারী ফুটবল সমর্থক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App