×

আন্তর্জাতিক

কাবুলে রুশ দূতাবাসে হামলা, নিহত আরও ২৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০১:২০ পিএম

কাবুলে রুশ দূতাবাসে হামলা, নিহত আরও ২৫

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে রুশ দূতাবাসের সামনে সোমবার সংঘটিত আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহত বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দুজন দূতাবাস কর্মীও রয়েছেন। রুশ দূতাবাসের প্রবেশ পথের মুখে ওই হামলা হয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, একটি সন্ত্রাসী গোষ্ঠী এই হামলা চালিয়েছে। গত বছরের আগস্ট মাসে বিদেশি সেনাদের কাছ থেকে তালেবান আফগানিস্তানের দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম কোনো বিদেশি কূটনৈতিক স্থাপনায় সন্ত্রাসী হামলা হলো। খবর আলজাজিরার।

হামলার বিষয়ে প্রাথমিক তদন্ত শেষে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, দূতাবাসের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। তারা দুজনই রুশ নাগরিক।

হামলায় বাকি যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই আফগান নাগরিক। তারা সবাই রাশিয়ার ভিসার জন্য সেখানে অপেক্ষা করছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

রাশেদ খাঁন ‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App