×

আন্তর্জাতিক

খারকিভের আবাসিক ভবনে বিস্ফোরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ১২:৪২ পিএম

খারকিভের আবাসিক ভবনে বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

ইউক্রেন দক্ষিণ-পূর্বাঞ্চলের খারকিভে বহুতল ভবনে রকেট হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি বলে জানিয়েছেন আঞ্চলিক মেয়র ইহোর তেরেখভ।

বুধবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে খারকিভের খোলোডনোগর্স্ক জেলার বহুতল আবাসিক ভবনগুলোতে রকেট আঘাত হানে বলে তিনি একটি টেলিগ্রাম পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। খবর সিএনএনের।

ইহোর তেরেখভ বলেন, বুধবার ভোররাতে খারকিভের খোলোডনোগর্স্ক জেলার বহুতল আবাসিক ভবনগুলোতে রকেট আঘাত হানে। হতাহতের তথ্য এখনো সংগ্রহ করা হচ্ছে।

মেয়র বলেন, এক জায়গায় আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করতে কাজ চলছে।

স্থানীয় সময় বুধবার ভোরের দিকে উত্তর-পূর্ব ইউক্রেনীয় শহরে বিমান হামলার সাইরেন বেজে উঠলে ছয় থেকে সাতটি এবং বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

খারকিভ অঞ্চলে ইউক্রেন একটি পাল্টা আক্রমণ শুরু করার মাত্র দুই সপ্তাহ পরে এই ঘটনা ঘটল। এর আগে চলতি মাস রাশিয়ার দখলে থাকা হাজার হাজার বর্গমাইল অঞ্চল পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছে ইউক্রেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App