×

আন্তর্জাতিক

রাশিয়ায় শপিং মলে অগ্নিকান্ডে ৪৮ জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০১৮, ১২:১০ পিএম

রাশিয়ায় শপিং মলে অগ্নিকান্ডে ৪৮ জন নিহত
রাশিয়ার সাইবেরিয়া শহরে একটি শপিং মলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৮ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় এখন পর্যন্ত প্রায় অর্ধশতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। বিবিসি এক প্রতিবেদনে জানায়, শপিং মলের বিল্ডিংয়ের অংশে একটি বিনোদন কমপ্লেক্স এবং একটি সিনেমা হল ও একটি স্থানীয় গণমাধ্যমের অফিস রয়েছে। শপিং মলটিতে শিশুরা আটকা পড়তে পারে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়, জনপ্রিয় ওই শপিং সেন্টারের মধ্যে একটি চিড়িয়াখানাও রয়েছে। যেখানে গিনিপিগ, ছাগল, বিড়ালসহ নানা পশু রয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ব্রাজিল

নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ব্রাজিল

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App