×

আন্তর্জাতিক

ভারতে ফাইভ-জির উদ্বোধন করলেন মোদি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২২, ০৩:৪৭ পিএম

ভারতে ফাইভ-জির উদ্বোধন করলেন মোদি

ফাইভ-জির উদ্বোধন করছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতে ফাইভ-জির উদ্বোধন করলেন মোদি

শনিবার  (১ অক্টোবর) সকালে বাংলাদেশের প্রতিবেশি ভারতে ফাইভ-জি মোবাইল সেবা যাত্রা শুরু করেছে । নতুন এই মোবাইল প্রযুক্তি উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রাথমিকভাবে ভারতের আটটি শহরে চালু হবে ফাইভ-জি পরিষেবা। আগামী দুই বছরের মধ্যে সারা ভারতে ফাইভ-জি চালু হবে বলে জানানো হয়েছে। খবর এনডিটিভির।

ভারতের টেলিকম বিভাগ (ডিওটি) জানিয়েছে, প্রথম ধাপে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই-সহ কয়েকটি শহরে মিলবে ফাইভ জি পরিষেবা।

নয়াদিল্লির প্রগতি ময়দানে আজ ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আয়োজিত হচ্ছে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস। সেখান থেকেই ভারতের ফাইভ-জি প্রযুক্তির উদ্বোধন করেন নরেন্দ্র মোদি।

ফাইভ জি স্পেকট্রামের সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে মুকেশ আম্বানির সংস্থা রিল্যায়্যান্স জিয়ো। তারা ফিফথ জেনারেশন বা ফাইভ-জি স্পেকট্রামের ৮৮ হাজার ৭৮ কোটি রুপির বরাদ্দ পেয়েছে। মোট ১০টি ব্র্যান্ডের ৭২ হাজার ৯৮ মেগাহার্টজের স্পেকট্রাম নিলামে তোলা হয়েছিল। এর মধ্যে ৭১ শতাংশ বিক্রি হয়েছে প্রায় দেড় লাখ কোটি রুপিতে।

সংশ্লিষ্টরা বলছেন, ভারতের এক তৃতীয়াংশের বেশি মোবাইলে ২০৩০ সালের মধ্যে ফাইভ-জি পরিষেবা চালু হয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App