×

আন্তর্জাতিক

মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় মেয়রসহ নিহত ১৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ১১:০৭ এএম

মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় মেয়রসহ নিহত ১৯

মেক্সিকোতে মেয়রসহ ১৯ জন নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে পিআরডি। ছবি: বিবিসি

মেক্সিকোর সান মিগুয়েল টোটোলাপান শহরে বন্দুকধারীদের হামলায় মেয়রসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

দেশটির স্থানীয় সময় বুধবার (৫ অক্টোবর) দুপুর দুইটার দিকে সিটি হলে ঢুকে এ হামলা চালায় বন্দুকধারীরা। খবর এপির।

নিহত মেয়রের নাম কনরাডো মেন্ডোজা আলমেদা। তার বাবা হুয়ান মেন্ডোজা অ্যাকোস্টাও ছিলেন সিটি মেয়র। হামলার আগে বাড়িতে ঢুকে গুলি করে তাকেও হত্যা করা হয়।

এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে তার দল পিআরডি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে তারা। হামলার জন্য লস টেকুইলেরোস নামক একটি অপরাধী গোষ্ঠীকে দায়ী করেছে দলটির নেতাকর্মী ও সমর্থকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আড়াই কোটির বাজার দেড় কোটিতে, তথ্য চাওয়ায় ‘হাইকোর্ট’ দেখালো ইউএনও

আড়াই কোটির বাজার দেড় কোটিতে, তথ্য চাওয়ায় ‘হাইকোর্ট’ দেখালো ইউএনও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App