×

আন্তর্জাতিক

মিয়ানমারে ৪ বিদেশিসহ ৭০০ কয়েদি মুক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ০৯:৩৭ এএম

মিয়ানমারে ৪ বিদেশিসহ ৭০০ কয়েদি মুক্ত

‘বিচার চাই’ স্লোগানে ধ্বানিত হচ্ছে মিয়ানমারের রাজপথ। ছবি: হিন্দুস্তান টাইমস

মিয়ানমারে ৪ বিদেশিসহ ৭০০ কয়েদিকে মুক্তি দিয়েছে জান্তা সরকার। চারজন বিদেশির মধ্যে অস্ট্রেলীয় অর্থনীতিবিদ ও অং সান সু চির সাবেক উপদেষ্টা সিন টার্নেল অন্যতম।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দেশটির একটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

আইরাওয়াড্ডি নিউজ ও বিবিসির বার্মিজ বিভাগের খবরে বলা হয়েছে, মুক্তিপ্রাপ্ত চারজন বিদেশির মধ্যে রয়েছেন অস্ট্রেলীয় অর্থনীতিবিদ ও অং সান সু চির সাবেক উপদেষ্টা সিন টার্নেল, সাবেক ব্রিটিশ দূত ভিকি বোম্যান, জাপানি চলচ্চিত্র নির্মাতা তোরু কুবোতা।

জানা গেছে, টার্নেলকে মিয়ানমারের গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে কারাগারে অন্তরীণ করে রাখা হয়। এছাড়া, বোম্যানকে প্রবাসী নীতিমালা ভঙ্গ এবং কুবোতাকে দেশটির একটি গণযোগাযোগ আইন লঙ্ঘনের অভিযোগে কারাগারে রাখা হয়। স্বামী কো টিন লিনের সঙ্গে বোম্যানকে আটক রাখা হয়।

প্রসঙ্গত, গত বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে এক সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেন মিন অং হ্লাইংয়ের জান্তা সরকার। এরপর দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ একাধিক নেতাকর্মীকে কারাগারে আটক করে রাখা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App