×

আন্তর্জাতিক

কিউআর কোডে ‘ডিজিটাল’ ঘুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২, ০১:৪০ পিএম

কিউআর কোডে ‘ডিজিটাল’ ঘুষ

প্রতীকী ছবি

ঘুষ নিতে কিউআর কোডের ব্যবহার। ধরা পড়তেই সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হল ভারতের এলাহাবাদ হাইকোর্টের এক কনস্টেবলকে। ঘুষ নেওয়ার এই অভিনব পদ্ধতি সামনে আসলে ব্যাপক সমালোচনা শুরু হয় হাইকোর্ট চত্বরে। দি ওয়াল

সরকারি দফতরে ঘুষ দেওয়া-নেওয়া আটকাতে বিভিন্ন জায়গায় একাধিক পন্থা অবলম্বন করা হয়। কিন্তু তারপরেও ঘুষ আটকানো যায় না। নিত্যনতুন পদ্ধতিতে ঘুষ দেওয়া-নেওয়া চলতেই থাকে। এবার তারই প্রমাণ মিলল এলাহাবাদ হাইকোর্টে।

মনে করা হচ্ছে, ঘুষ হিসাবে নগদ অর্থ নিলে ধরা পড়ার সম্ভাবনা বেশি থাকে। তাই অর্থের বদলে কিউআর কোড ব্যবহার করছিলেন এ কনস্টেবল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হেওয়া একটি ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তির কোমরে একটি কিউআর কার্ড গুঁজে রেখেছেন। আর সেই কোড স্ক্যান করছেন একজন আইনজীবী।

এটি ভাইরাল হতেই নান আলোচনা শুরু হয় আদালত চত্বরে। হাইকোর্টের বিচারপতি অজিত কুমার পুরো ঘটনার কথা জানিয়ে চিঠি লেখেন প্রধান বিচারপতি রাজেশ বিন্দলকে। এরপরেই গোটা বিষয়টি তদন্ত করে ওই অভিযুক্ত কনস্টেবলকে সাসপেন্ড করা হয়। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল আশিস গর্গ গত ২৯ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App