×

আন্তর্জাতিক

নতুন পরমাণু কেন্দ্র নির্মাণ করছে ইরান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২, ০১:০৯ পিএম

নতুন পরমাণু কেন্দ্র নির্মাণ করছে ইরান

ছবি: সংগৃহীত

পরমাণু ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের দীর্ঘদিনের উত্তেজনা রয়েছে। এমনকি এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ইরানের ওপর একাধিক নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে। এই পরিস্থিতিতে বিপুল অর্থ ব্যয়ে নতুন আরও একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু করেছে ইরান। খবর এএফপির।

শনিবার (৩ ডিসেম্বর) ইরানের পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরান নতুন করে একটি পারমাণবিক কেন্দ্র নির্মাণ শুরু করেছে। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে পরমাণু কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে।

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি খুজেস্তানের দারখোভিন জেলায় ৩০০ মেগাওয়াট কারুন পাওয়ার প্ল্যান্টের নির্মাণ কাজ শুরুর কথা টেলিভিশনে দেওয়া বক্তৃতায় ঘোষণা করেছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি আরও বলেন, প্ল্যান্টটি নির্মাণে সাত বছর সময় লাগবে এবং এতে ১৫০ কোটি মার্কিন ডলার থেকে ২০০ কোটি মার্কিন ডলার খরচ হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম বন্দরে শ্রমিক বিক্ষোভ, দুই গুরুত্বপূর্ণ টার্মিনাল বন্ধ

চট্টগ্রাম বন্দরে শ্রমিক বিক্ষোভ, দুই গুরুত্বপূর্ণ টার্মিনাল বন্ধ

রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি

হাইকোর্ট রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি

বিএনপিকর্মী হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাঈদ খোকনকে

বিএনপিকর্মী হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাঈদ খোকনকে

রামিসা হত্যা মামলায় সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস

রামিসা হত্যা মামলায় সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App