×

আন্তর্জাতিক

মাঝ আকাশে উড়োজাহাজে ঝাঁকুনিতে আহত ৩৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ০২:৪৫ পিএম

মাঝ আকাশে উড়োজাহাজে ঝাঁকুনিতে আহত ৩৬

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফোয়েনিক্স থেকে হনুলুলুগামী একটি উড়োজাহাজে প্রচণ্ড ঝাঁকুনির কারণে কমপক্ষে ৩৬ যাত্রী আহত হয়েছেন। গত রবিবার হনুলুলুর ড্যানিয়েল কে ইনোউয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগমুহূর্তে এইচএ৩৫ ফ্লাইটে এই ঘটনা ঘটে। খবর বিবিসির।

বিমানটিতে ২৭৮ যাত্রী ছিলেন। ৩৬ জন আহত হয়েছেন, এর মধ্যে গুরুতর আহত ১১ জন। পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে একজন যাত্রী বলেন, ঝাঁকুনির মাত্রা এতটাই তীব্র ছিল যে আমরা চেয়ার থেকে লাফিয়ে উঠেছি। অনেকেই সিট থেকে ছিটকে দূরে গিয়ে পড়েছেন।

কর্তৃপক্ষ জানায়, আহত যাত্রীদের শরীরের বিভিন্ন জায়গায় কেটে গেছে, থেঁতলে গেছে। অনেকে অচেতন হয়ে পড়েছেন। মাথায় আঘাত পাওয়ার কারণে ২০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৭ জন যাত্রী ও ৩ জন ক্রু। এর মধ্যে ১৪ মাস বয়সী এক শিশুও রয়েছে।

ঝাঁকুনির পরও ঠিকঠাকভাবে অবতরণ করতে সক্ষম হয় বিমানটি। কী কারণে এমন ঝাঁকুনির কবলে পড়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঝাঁকুনির সময়ে ওই এলাকায় বজ্রপাত হয়েছে। সেটার প্রভাবেই এমন ঘটনা ঘটেছিল কিনা, তা তদন্ত করে দেখছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App