×

আন্তর্জাতিক

জন্মদিনের পার্টিতে এলোপাতাড়ি গুলি, নিহত ৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৮:৩৩ পিএম

জন্মদিনের পার্টিতে এলোপাতাড়ি গুলি, নিহত ৮

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপ প্রদেশের গেবেখা শহরে একটি জন্মদিনের পার্টিতে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে নিহতদের মধ্যে ওই বাড়ির মালিক রয়েছেন। খবর বিবিসির।

পুলিশ জানায়, গেবেখায় একটি বাড়ির মালিক তার জন্মদিন উদযাপনের অনুষ্ঠান আয়োজন করে। ওই অনুষ্ঠানে দুই অজ্ঞাত বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। তবে এখনো কাউকে আটক করা যায়নি। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আজ রোববার বিকেলে পূর্ব কেপ পুলিশ কমিশনার নমথেথেলি লিলিয়ান মেনে বলেন, ‘ভুক্তভোগীদের অপরাধীরা হত্যা করেছে। কী ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত- তা না বের করা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না।’

আগামীকাল সোমবার দেশটির পুলিশ মন্ত্রী ও জাতীয় পুলিশ কমিশনার গেবেখা শহর পরিদর্শন করবেন।

বন্দুকসম্পর্কিত অপরাধের হারের দিকে বিশ্বে অন্যতম দক্ষিণ আফ্রিকা। তবে এলোপাতাড়ি গুলির ঘটনা বিরল। গত বছর এ ধরনের গুলির ঘটনায় দেশটিতে ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App