×

আন্তর্জাতিক

ইউরোপগামী জাহাজডুবিতে ৭৩ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৭ এএম

ইউরোপগামী জাহাজডুবিতে ৭৩ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

ছবি: আল-জাজিরার

লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭৩ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ রয়েছের। আশঙ্কা করা হচ্ছে, তারা সবাই মারা গেছেন। জাহাজটি ইউরোপ যাচ্ছিল।

স্থানীয় সময় বুধবার (১৫ ফেব্রুয়ারি) জাতিসংঘের অভিবাসন সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক টুইট বার্তায় জানিয়েছে, লিবিয়া কর্তৃপক্ষ এরই মধ্যে সেখান থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করেছে। তীব্র প্রতিকূল অবস্থার মধ্যে মাত্র সাতজন সাঁতরে তীরে আসতে পেরেছেন।

লিবিয়া থেকে ইউরোপ পাড়ি দেওয়ার একটি সাধারণ রুট হচ্ছে ভূমধ্যসাগর। জীবনের ঝুঁকি নিয়ে প্রায়ই এই পথে ইউরোপ পাড়ি দেওয়ার চেষ্টা করেন অভিবাসনপ্রত্যাশীরা। সেখানে প্রায়ই শোনা যায় এমন দুর্ঘটনার খবর। সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App