×

আন্তর্জাতিক

হাসপাতালে ভর্তি মার্কিন সিনেটের রিপাবলিকান নেতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ১২:৩৭ পিএম

হাসপাতালে ভর্তি মার্কিন সিনেটের রিপাবলিকান নেতা

ছবি: সংগৃহীত

মার্কিন সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল ওয়াশিংটন ডিসির হোটেলে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ মার্চ) রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ পড়ে যান ৮১ বছর বয়সি ম্যাককনেল। খবর নিউইয়র্ক পোস্টেরর।

মিচ ম্যাককনেলের মুখপাত্র বলেন, ‘লিডার ম্যাককনেল ব্যক্তিগত পরিসরে ডিনারের সময় পড়ে যান। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তাঁর চিকিৎসা চলছে।’ তবে ম্যাককনেলের শরীরে কোনো জখম বা সমস্যা হয়েছে কিনা তা নিয়ে কিছু বলেননি মুখপাত্র।

রিপাবলিকান নেতা ম্যাককনেল ওয়াশিংটন ডিসির ওয়াল্ডর্ফ অ্যাস্টরিয়া হোটেলে ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, ভাইভা কবে

প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, ভাইভা কবে

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, জনমনে ক্ষোভ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, জনমনে ক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App