×

আন্তর্জাতিক

নামের শেষে সরকার থাকায় জমি চলে গেল সরকারি মালিকানায়!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ০২:১৬ পিএম

নামের শেষে সরকার থাকায় জমি চলে গেল সরকারি মালিকানায়!

ছবি: সংগৃহীত

ভারতের কর্নাটক রাজ্যে ৭২৭ হিন্দু শরণার্থীর নামের শেষে ‘সরকার’ শব্দটি থাকায় তাদের জমি সরকারি খাতায় চলে গেছে! ৬৫ বছর বয়সি কৃষক বিভূতি সরকার তাদেরই একজন, যাদের কয়েক দশক ধরে মালিকানায় থাকা জমি হঠাৎ করে সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পরে জানা যায়, কর্মকর্তারা জমির দলিলে মালিকের নামের সঙ্গে সরকার দেখে এটিকে সরকারি সম্পত্তি হিসেবে ধরে নেন। খবর টাইমস অব ইন্ডিয়ার

কর্নাটকের রায়চুর জেলার সিন্ধানুর তালুকে থাকা বিভূতির পাঁচ একর জমি বেহাত হয়ে যায়। এক বছরের বীমা না পরিশোধ করায় বিভূতির জমি সরকারি খাতে চলে যায়।

বিভূতি সরকারের অভিযোগের ভিত্তিতে স্বাধীন তদন্তে বেরিয়ে আসে অদ্ভুত তথ্য। তাদের নামের একটি অংশ সরকার দেখে ভুলে সরকারি খাতায় জমি নিয়ে নেয়া হয়।

প্রসঙ্গত, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তান ছেড়ে হাজার হাজার হিন্দু ভারতে আশ্রয় নেয়। তৎকালীন ভারত সরকার কর্নাটকসহ পাঁচ রাজ্যে বিশেষ ক্যাম্পে থাকতে দেয় শরণার্থীদের। একই সঙ্গে নতুন করে জীবন শুরু করতে প্রত্যেককে পাঁচ একর করে জমি দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App