×

আন্তর্জাতিক

টোঙ্গায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৩, ১০:৩৪ এএম

টোঙ্গায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ছবি: বিবিসি

প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (১১ মে) ভোরে এই ভূমিকম্প অনুভূত হয়। খবর বিবিসির।

এতে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামির কোনো ঝুঁকি নেই উল্লেখ করে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায়, ভূমিকম্পটি টোঙ্গার প্রত্যন্ত আগ্নেয়গিরির দ্বীপ নিউয়াটোপুটাপু থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ২১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। খবর- টাইমস অব ইন্ডিয়া।

দেশটির আবহাওয়াবিদ গ্যারি ভিটে জানান, ভূমিকম্প টের পেয়েছেন জানিয়ে ভোরবেলা সাধারণ মানুষ আমাদের কাছে ফোন করেছেন। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

মাত্র ১ লাখ জনসংখ্যার দেশ টোঙ্গা। দ্বীপরাষ্ট্রটি পর্যটকদের বেশ পছন্দের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App