×

আন্তর্জাতিক

তুরস্কে দ্বিতীয় দফা ভোটগ্রহণের ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ১১:০০ পিএম

তুরস্কে দ্বিতীয় দফা ভোটগ্রহণের ঘোষণা

ফাইল ছবি

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে কোন প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি। তাই দ্বিতীয় রাউন্ডে আগামী ২৮মে আবারও হবে ভোটগ্রহণ। দেশটির সুপ্রিম ইলেক্টোরাল বোর্ড এ ঘোষণা দিয়েছে। এ পর্যন্ত রিসেপ তাইয়্যেপ এরদোগান পেয়েছেন ৪৯ দশমিক ৫০ শতাংশ ভোট। পক্ষান্তরে, এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী কিরিচদারোগ্লু পেয়েছেন ৪৪ দশমিক ৮৯ শতাংশ ভোট। দ্বিতীয় দফায় লড়বেন এই দুই প্রার্থী।

সুপ্রিম ইলেক্টোরাল বোর্ডের এ ঘোষণার পর সমর্থকদের আশাহত না হওয়ার আহ্বান করেন কিরিচদারোগ্লু। তিনি এক টুইটে বলেন, ‘আশা করি, আমরাই এগিয়ে থাকবো।’ খবর আলজাজিরার।

এদিকে, তুরস্কের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এরদোগানের দল একে পার্টি। ভোটে এরদোগানের এগিয়ে থাকা নিয়ে আনন্দিত এরদোগানের সমর্থকরা। তুরস্কের রাজধানী আঙ্কারায় দলীয় সদর দপ্তরের সামনে স্থানীয় সময় রোববার রাত থেকেই ভিড় করেছেন হাজার হাজার সমর্থক। সেখানে সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। এ সময় সমর্থকরা খুশিতে গান গাইতে শুরু করলে এরদোগানও তাদের সঙ্গে তাল দিতে থাকেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App