×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ফের বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৩, ০২:০২ পিএম

পশ্চিমবঙ্গে ফের বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৩

ছবি: আনন্দবাজার

পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

জানা গেছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজের চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েতের এলাকায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এতে কারখানার একটা অংশ ভেঙে যায়।

এই ঘটনার পর সঙ্গে সঙ্গে খবর দেয়া হয় বজবজ থানা ও দমকল বাহিনীকে। দমকল বাহিনীর দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।

দমকল বাহিনীর কর্মকর্তাদের দাবি, বিস্ফোরণ হয়নি। তবে কী কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বজবজ থানার পুলিশ আশেপাশের এলাকাতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে। কারখানাটিতে বাজি মজুত ছিল, নাকি সেখানে বাজি বানানো হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়।

গত সপ্তাহে পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানা বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়। সেই এগারোর বিস্ফোরণের ক্ষত যেতে না যেতেই আবারো ঘটলো বিস্ফোরণের ঘটনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App