×

আন্তর্জাতিক

মুক্তির পরপরই গ্রেপ্তার পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান ও নারী নেত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৩, ০৮:৫১ এএম

মুক্তির পরপরই গ্রেপ্তার পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান ও নারী নেত্রী

ফাইল ছবি

কারাগার থেকে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় গ্রেপ্তার হয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি ও নেত্রী মুসাররাত জামশেদ চিমা।

গ্রেপ্তারের পর সাবেক মন্ত্রীকে কোথায় নেয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার (২৩ মে) রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে মুক্তি পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুনরায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। খবর এএনআই

গ্রেপ্তারের আগে কুরেশি সাংবাদিকদের বলেন, তিনি এখনো পিটিআইয়ে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

কুরেশি এমন সময়ে পিটিআইয়ে থাকার কথা জানালেন যখন দলটি থেকে পদত্যাগের হিড়িক লেগেছে। পদত্যাগের খাতায় সর্বশেষ নাম লিখিয়েছেন দলটির অন্যতম প্রভাবশালী নেত্রী শিরিন মাজারি। তার পদত্যাগের ঘোষণা রাজনৈতিকভাবে চাপে থাকা ইমরান খানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা।

ইসলামবাদ হাইকোর্ট থেকে মুক্তির আগে মঙ্গলবার (২৩ মে) কুরেশি একটি অঙ্গীকারপত্র জমা দিয়েছিলেন যে তিনি আন্দোলন সৃষ্টি করা ও কর্মীদের উস্কানি দেয়া থেকে বিরত থাকবেন।

উল্লেখ্য, পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান কুরেশিকে মুক্তি দিতে ১৮ মে নির্দেশ দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। একই সঙ্গে আদালত জনশৃঙ্খলা আইনে তার গ্রেপ্তারের বিষয়টিকে ‘বেআইনি’ বলে অভিহিত করেছিলেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায় দাঙ্গা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App