×

আন্তর্জাতিক

টেলিগ্রামেও স্টোরি দেয়া যাবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৩, ১১:৪২ পিএম

টেলিগ্রামেও স্টোরি দেয়া যাবে

টেলিগ্রাম। ফাইল ছবি

চ্যাট কিংবা সিনেমা ডাউনলোড থেকে শুরু টেলিগ্রামের জনপ্রিয়তা বেড়েই চলছে। এ কারণেই ব্যবহারকারীদের মধ্যে আকর্ষণ বাড়াতে আরো নানারকম ফিচার নিয়ে আসছে টেলিগ্রাম। এবার টেলিগ্রামেও স্টোরি দেয়ার সুযোগ পাওয়া যাবে। এর জন্য যদিও আরো একমাস ব্যবহারকারীদের অপেক্ষা করতে হবে।

এ প্রসঙ্গে টেলিগ্রামের ফাউন্ডার পাভেল দুরভ বলেন, আমরা অতি শিগগিরই নতুন একটি ফিচার নিয়ে আসছি। যার নাম স্টোরি ফিচার। অর্থাৎ এবার হোয়াটসঅ্যাপের মতো স্টোরি টেলিগ্রামেও দেয়া যাবে।

সংস্থাটি জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা স্টোরি ফিচারের জন্য অপেক্ষা করছিলেন। সেই কথা মাথায় রেখেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে শুধু স্টোরি দেয়াই নয়, নতুন পদ্ধতিতে হাইড অপশনও থাকবে। চাইলে নির্দিষ্ট কয়েকজনের সঙ্গেও স্টোরি শেয়ার করা যাবে। ধারণা করা হচ্ছে, এই ফিচার যোগ হলে টেলিগ্রাম ব্যবহারকারীর সংখ্যা এক ধাক্কায় অনেকটা বাড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App