×

আন্তর্জাতিক

রাশিয়ায় ক্যাফের কাছে রকেট বিস্ফোরণে আহত ১৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ১১:০০ পিএম

রাশিয়ায় ক্যাফের কাছে রকেট বিস্ফোরণে আহত ১৫

ছবি: সংগৃহীত

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাগানরোগ শহরে একটি ক্যাফের কাছে রকেট বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার রোস্তভ অঞ্চলের গভর্নর ভাসিলি গোলুবেভ এ তথ্য নিশ্চিত করেন। টেলিগ্রামে ভাসিলি গোলুবেভ বলেন, সম্ভবত একটি রকেট বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারীরা রয়েছেন। কেউ মারা যাননি। অনেকেই আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

পরে ভাসিলি গোলুবেভ ১৫ জনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে একে ‘সামান্য আহত হওয়া’ বলে উল্লেখ করেন তিনি। এদিকে, অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ওই শহরে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App