×

আন্তর্জাতিক

তুরস্কে বাস খাদে পড়ে নিহত ১২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০৫:১৬ পিএম

তুরস্কে বাস খাদে পড়ে নিহত ১২

ছবি: সংগৃহীত

তুরস্কে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় ১২ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার (২১ আগস্ট) ভোরে ইয়োজগাট প্রদেশের সোরগুন জেলায় দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, যাত্রীবাহী বাসটি সিভাস থেকে ইস্তাম্বুল যাওয়ার সময় সিভাস-ইয়োজগাট মহাসড়কে মুক্রেমিন জংশনের কাছে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় বাসটি বিপরীত লেনের চলে যায় এবং একটি গিরিখাতে পড়ে যায়।

দুর্ঘটনার পর উদ্ধারকারী দলসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের কর্মীরা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিকভাবে ঘটনাস্থলে ১১ জন প্রাণ হারায়। পরে একজন আহত ব্যক্তি নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া ১৯ জন আহত যাত্রীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনায় বেঁচে যাওয়াদের একজন সিহাত চালিস্কান। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের বিছানায় শুয়ে দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘বাসটি আচমকাই রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। দ্বিতীয়বার ডিভাইডারে আঘাত করার পর বাসটি গাছের মধ্যে ঢুকে পড়ে।

পরে ডানে ও বামে ঘুরে পাহাড়ের দিকে নেমে যায়।’ ইয়োজগাট গভর্নর মেহমেত আলী ওজকান গভীর দুঃখ প্রকাশ করে বলেন, ‘এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এবং জেলা গভর্নরের দল ঘটনাস্থলে রয়েছে। আমরা সম্মানজনকভাবে নিহত যাত্রীদের মরদেহ উদ্ধার করেছি এবং আহতদের তাৎক্ষণিক যত্নের জন্য স্থানীয় হাসপাতালে স্থানান্তর করেছি। দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিক অনুসন্ধান অবহেলার দিকে নির্দেশ করছে।

তবে আমরা বিশ্বাস করি, আরো তদন্ত স্পষ্টতা দেবে।’ গভর্নর ওজকান এই কঠিন সময়ে সম্প্রদায়ের সংহতিকে শক্তিশালী করে আহতদের দ্রুত পুনরুদ্ধারের জন্য ব্যক্তিগতভাবে তার সমবেদনা জানাতে সোরগুন স্টেট হাসপাতাল পরিদর্শন করেছেন।

এদিকে বিচারমন্ত্রী ইলমাজ তুনয দুর্ঘটনায় প্রাণ হারানোদের জন্য শোক প্রকাশ করেছেন এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্তের সূচনা নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়াও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সমস্ত চালককে এ ধরনের ট্র্যাজেডি প্রতিরোধে ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের

ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App