×

আন্তর্জাতিক

কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, ভিডিও ভাইরাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৫ পিএম

কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, ভিডিও ভাইরাল

ছবি: অনলাইন থেকে সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাচের একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকে কমলা নৃত্য নিয়ে মজা করছেন।

হিপহপের ৫০তম বার্ষিকী উদ্‌যাপনে সম্প্রতি হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ৫৮ বছর বয়সী কমলা। এ অনুষ্ঠানেই তিনি নাচ করেছিলেন।

কমলার নাচের ২২ সেকেন্ডের একটি ভিডিও এক্সে (টুইটার) শেয়ার করেছেন মার্কিন রাজনৈতিক ভাষ্যকার অ্যান্থনি ব্রায়ান লোগান।

ভিডিওটিতে কমলাকে হিপহপ সুরের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যায়।

ভিডিওটি অনলাইনে আসার পর ভাইরাল হয়। ইতিমধ্যে ৪০ হাজারের বেশি ভিউ হয়েছে আর অসংখ্য মানুষ ভিডিওটি দেখে মন্তব্য করেছেন।

ভাইরাল ভিডিওতে কমলার ‘হিপহপ’ নাচের মুদ্রা দেখে অনেক নেটিজেন তাঁকে নিয়ে হাসিঠাট্টা, ব্যঙ্গবিদ্রূপ করছেন।

একজন কমলাকে ‘বুড়ো খালা’ বলে সম্বোধন করেছেন। আরেকজন তাঁর নাচকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন।

অপর একজন লিখেছেন, তিনি নিজের খারাপ নাচের ব্যাপারে সচেতন ছিলেন। কিন্তু এখন তিনি তাঁর নাচের বিষয়ে আত্মবিশ্বাসী।

কমলার নৃত্য দেখতে নিচের লিংকে ক্লিক করুন----  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App