×

আন্তর্জাতিক

জাপানের সাবেক তিন সেনা দোষী সাব্যস্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ০৮:৫০ পিএম

জাপানের সাবেক তিন সেনা দোষী সাব্যস্ত
জাপানের সাবেক তিন সেনা দোষী সাব্যস্ত

ছবি: ব্লুমবার্গ

জাপানের একটি আদালত নারী সহকর্মীকে যৌন নিপীড়নের দায়ে সাবেক তিন সেনাকে দোষী সাব্যস্ত করেছে। মঙ্গলবার ( ১২ ডিসেম্বর) এ রায়ের খবর জানায় বিবিসি।

২৪ বছর বয়সী রিনা গনোই নামে ওই নারী সেনা ২০২২ সালে ইউটিউবে তার গল্পটি প্রকাশ করলে তা আন্তর্জাতিকভাবে দৃষ্টি আকর্ষণ করে।

পরে ফুকুশিমার প্রসিকিউটররা তাদের আগের সিদ্ধান্ত ফিরিয়ে দিয়ে গেল মার্চ মাসে তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনেন।

গভীরভাবে রক্ষণশীল জাপানে যৌন সহিংসতার বিরুদ্ধে কথা বলা বিরল, নিষিদ্ধ এবং যেখানে যৌন সহিংসতার বিরুদ্ধে কথা বলা এক ধরনের ট্যাবু।

মঙ্গলবার ফুকুশিমার একটি আদালত এই রায়ে অভিযুক্তদের দুই বছরের বহিষ্কারাদেশ দেন। অভিযুক্ত সাবেক তিন সেনা হলেন- শুতারো শিবুয়া, আকিতো সেকিন ও ইয়োসুকে কিমেজাওয়া।

জুনের পরে জাপানে যৌন নিপীড়নের বিষয়ে এটিই প্রথম বড় রায়। যৌন অপরাধ সংক্রান্ত আইন সংশোধন করে, যার মধ্যে ধর্ষণের সংজ্ঞা পুনর্নির্ধারণ এবং সম্মতির বয়স বাড়ানোর বিষয়টি অন্তর্ভুক্ত ছিল৷

রিনা গনোই বিবিসির ২০২৩ সালের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর একজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App