×

আন্তর্জাতিক

টোকিওতে ফ্ল্যাট থেকে ৯ মৃতদেহের খণ্ডিতাংশ উদ্ধার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৭, ০৪:৪০ পিএম

জাপানের রাজধানী টোকিওর কাছে জামা এলাকার  একটি ফ্ল্যাট থেকে নয়টি মৃতদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর ওই ফ্ল্যাটের বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। নিখোঁজ এক নারীর সন্ধান করতে গিয়ে পুলিশ ওই ফ্ল্যাটের সন্ধান পায় । পুলিশ প্রথমে ফ্ল্যাটের বাইরে একটি কোল্ড স্টোরেজ থেকে দুই ব্যক্তির কাটা মাথা উদ্ধার করে। ফ্ল্যাটের ভেতরে ঠাণ্ডা বাক্সের মধ্যে পাওয়া যায় আরও সাতজনের খণ্ডিত মৃতদেহ। এসব মৃতদেহের মধ্যে একটি নারীর এবং অপরগুলো পুরুষের। এসব দেহাংশের কিছু অংশ নষ্ট করে ফেলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম মেইনিচি শিমবুন। মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ২৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম তাকাহিরো শিরোশি । ওই নয়জনকে খুন এবং তাদের মৃতদেহের বিকৃতি ঘটানোর অভিযোগ স্বীকার করেছে সে। আরেকটি জাপানি সংবাদমাধ্যম এইনএইচকে জানিয়েছে, শিরোশি পুলিশকে বলেছে, ‘আমি তাদের হত্যা করেছি এবং প্রমাণ আড়াল করতে মৃতদেহগুলোতে কিছু কাজ করেছি।’ শিরোশির পাশের ফ্ল্যাটের এক বাসিন্দা জানান, আগস্টে শিরোশি ফ্ল্যাটে ওঠার পর থেকেই সেখান থেকে অদ্ভূত ধরনের গন্ধ পাওয়া যাচ্ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App