×

আন্তর্জাতিক

রাশিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৮, ০২:১৪ পিএম

রাশিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩
রাশিয়ায় দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৭ জন। মস্কো থেকে ১৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে। আঞ্চলিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভেদিম লেভাসিন বলেন, একটি মিনিবাসের সঙ্গে একটি বড় বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। তেভেরা শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। লেভাসিন জানিয়েছেন, দুর্ঘটনায় ১৩ জন প্রাণ হারিয়েছে। জরুরি মন্ত্রণালয় এবং স্থানীয় ট্রাফিক পুলিশ জানিয়েছে, লিয়াস বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ফর্ড মিনিবাসের যাত্রীরা নিহত হয়েছে। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই সেখানে পৌঁছায় উদ্ধারকারী দল। আঞ্চলিক গভর্নর ইগোর রুদেনিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App