×

আন্তর্জাতিক

খাশোগি হত্যার ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে তলব নরওয়ের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮, ১২:১০ পিএম

খাশোগি হত্যার ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে তলব নরওয়ের
সৌদি সরকারের কঠোর সমালোচনাকারী সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে তলব করেছে নরওয়ে সরকার। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী আইনে এরিকসেন শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। পার্সটুডের খবরে তা বলা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জামাল খাশোগির হত্যাকাণ্ডের ঘটনা জানার পর থেকেই আমরা কয়েকবার সৌদি রাষ্ট্রদূতের কাছে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি। তবে নরওয়ের এসব কথার জবাবে সৌদি রাষ্ট্রদূত কী বলেছেন তা জানাননি আইনে এরিকসেন। গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে খ্যাতনামা সাংবাদিক খাশোগিকে হত্যা করে সৌদি ঘাতক টিম। গত বছর যুবরাজ মুহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্ষমতার কেন্দ্রে আসার পর থেকে রোষানলে পড়েন ৫৯ বছর বয়সী খাশোগি। তিনি দেশ ছেড়ে স্বেচ্ছা নির্বাসনে আমেরিকা চলে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App