×

আন্তর্জাতিক

উড়িষ্যায় মাওবাদীদের হামলায় নারী পোলিং এজেন্ট নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০১৯, ১২:৪৪ পিএম

উড়িষ্যায় মাওবাদীদের হামলায় নারী পোলিং এজেন্ট নিহত
ভারতের উড়িষ্যায় মাওবাদীদের হামলায় এক নারী পোলিং এজেন্ট নিহত হয়েছেন। একই সঙ্গে মাওবাদীরা নির্বাচনী কাজে ব্যবহৃত তিনটি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে তা বলা হয়েছে। বুধবার কান্ধামল জেলার পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হওয়ার একদিন আগে এ হামলার ঘটনা ঘটলো। পুলিশ জানিয়েছে, মাওবাদীরা নির্বাচন বয়কট করতেই হামলা চালিয়েছে। পুলিশ কর্মকর্তা বিকে শর্মা জানান, মাওবাদীদের গুলিতে হিমলায় সংযুক্তা দিগাল (২৬) নামে এক পোলিং এজেন্ট গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সংযুক্তা রাজ্যের পঞ্চায়েত বিভাগের একজন কর্মকর্তা ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী নাভীন পাটনায়েক এ ঘটনায় টুইট করে নিহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল থেকে ভোট দিচ্ছেন ভোটাররা। সাত ধাপের এ নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণ করা হয় গত ১১ এপ্রিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App