×

আন্তর্জাতিক

ঢাকা-সিঙ্গাপুর রুটে আসছে মিডিয়াম হউল এয়ারবাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ০৬:৫৮ পিএম

ঢাকা-সিঙ্গাপুর রুটে আসছে মিডিয়াম হউল এয়ারবাস

ঢাকা-সিঙ্গাপুর রুটে চলাচলের জন্য ‘এ ৩৫০-৯০০ মডেলের মিডিয়াম হউল’ এয়ারবাস আনার ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম বড় বিমান সংস্থা সিঙ্গাপুর এয়ারলাইন্স। প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই এয়ারবাস দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে।

বাংলাদেশে এ কোম্পানির মহা ব্যবস্থাপক জর্জ রবার্টসন মঙ্গলাবার (৭ জানুয়ারি) ঢাকার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি জানান, ‘এ৩৫০-৯০০ মিডিয়াম-হউল’ এয়ারক্রাফটে মোট ৩০৩টি আসন রয়েছে। এর মধ্যে বিজনেস ক্লাসে রয়েছে ৪০টি এবং ইকোনমি ক্লাসে রয়েছে ২৬৩টি আসন। এতে রয়েছে অত্যাধুনিক 'থ্যালেস এভান্ট' অভ্যন্তরীণ বিনোদন সিস্টেম।

ভ্রমনকারীরা সিঙ্গাপুরএয়ার মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের পছন্দানুযায়ী প্লে-লিস্ট বাছাই করতে পারবেন। নেয়ার-ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) সিস্টেমের মাধ্যমে তাদের নিজস্ব ইলেক্ট্রনিক ডিভাইসের সাথে এয়ারক্রাফটে থাকা ডিভাইসের সঙ্গে পেয়ার করতে পারবেন। তারা উচ্চগতি সম্পন্ন ওয়াই-ফাই সুবিধা পাবেন। ঢাকা থেকে প্রতিদিন একটি ফ্লাইট পরিচালানার পরিকল্পনার কথাও এ সময় জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App