×

আন্তর্জাতিক

পাকিস্তানের সিন্ধু প্রদেশে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৭, ০১:২৪ পিএম

বাসের সঙ্গে একটি সুজুকি ভ্যানের সংঘর্ষে পাকিস্তানের সিন্ধু প্রদেশে দু’টি যাত্রীবাহী একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার সকালে প্রদেশের সান শহরের কাছে সিন্ধু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সিন্ধু নদী ঘেঁষে চার লেনের এ মহাসড়কটি সংযুক্ত করেছে দক্ষিণাঞ্চলের করাচি ও উত্তরাঞ্চলের পেশোয়ারকে। এই মহাসড়কেই সংযুক্ত দেরা গাজী খান। স্থানীয় সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসএসপি) ইরফান বাহাদুর সংবাদমাধ্যমকে জানান, মহাসড়কে দ্রুতগতিতে চলন্ত দু'টি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সুজুকি ভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে পাঁচ শিশু, এক যুবক ও চারজন নারী ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হয় অনেকে। পুলিশ সূত্রে জানায়, দুর্ঘটনার পরপরই উভয় বাসের চালক পালিয়ে গেছে। তবে তাদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App