×

আন্তর্জাতিক

সুকি’র সম্মাননা বাতিল করলো লন্ডন

Icon

nakib

প্রকাশ: ০৬ মার্চ ২০২০, ০৪:৫৯ পিএম

সুকি’র সম্মাননা বাতিল করলো লন্ডন

অং সান সু কি

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারের ডি-ফ্যাক্টর নেত্রী অং সান সুকির সম্মাননা বাতিল করেছে লন্ডনের সিটি কর্পোরেশন। তিন বছর আগে দেয়া এ সম্মাননা বাতিল করতে নির্বাচিত প্রতিনিধিদের ভোটের আয়োজন করা করেছিল।

হ্যাগের আন্তর্জাতিক অপরাধ আদালতে সুকি মিয়ানমারের গণহত্যা, গণধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেই আদালতে মিয়ানমারের পক্ষে সাফাই সাক্ষী দেয়ায় এ সম্মনানা বাতিল করলো সিটি কর্তৃপক্ষ।

এরআগে ২০১৭ সালের মে মাসে মিয়ানমারের সেনা শাসনের বিরুদ্ধে অসিংস আন্দোলন ও সামাজিক শান্তি, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে সুকির অবদানের স্বীকৃতি স্বরুপ এ সম্মননা প্রদান করা হয়েছিল। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সুকি নিজে উপস্থিত হয়েছিলেন তবে সেখানেও তাকে রোহিঙ্গা নির্যাতনের দায়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল।

তবে সবচেয়ে আলোচনার বিষয় হলো যে শান্তি ও নিরাপত্তার জন্য সুকিকে এ সম্মাননা দেয়া হয়েছিল সে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার দায়েই আবার এ সম্মাননা বাতিল করা হয়েছে। উল্লেখ্য, শান্তিতে নোবেল জয়ী সুকির নোবেল পুরস্কার বাতিলের দাবীতেও ব্যাপক সমালোচনা হয়ে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App