×

আন্তর্জাতিক

সৌদিতে থুথু ফেলে আটক প্রমাণ মিললেই শিরশ্ছেদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ১০:৩৫ এএম

সৌদিতে থুথু ফেলে আটক প্রমাণ মিললেই শিরশ্ছেদ

সৌদি আরবে একটি বিপণিবিতানের ট্রলিতে থুথু ফেলায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে শিরশ্ছেদ করা হতে পারে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সৌদির উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাইলে শপিং ট্রলিতে অজ্ঞাত ওই ব্যক্তি থুথু ফেলেন। তিনি এমন এক সময় কাজটি করলেন, যখন প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বাত্মক জোর চেষ্টা চালাচ্ছে সৌদি সরকার।

জানা গেছে, ওই ব্যক্তিকে আটকের পর নির্দিষ্ট দূরত্বে থেকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু কী উদ্দেশ্যে তিনি এমনটি করেছেন, তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। সৌদি অনলাইন ওয়েবসাইট আজেলের খবরে বলা হয়, বিপণিবিতানে থুতু ফেলা সৌদিতে বড় ধরনের অপরাধ।

এ ধরনের কাজ ধর্মীয় ও আইনগতভাবে নিন্দনীয়। তার এই আইন লঙ্ঘনকে সমাজে ইচ্ছাকৃতভাবে করোনা ভাইরাস ছড়িয়ে দেয়া ও জনমনে আতঙ্ক ছড়িয়ে দেয়ার অপচেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে। কাজেই এই অপরাধের সাজা হিসেবে ওই ব্যক্তির শিরশ্ছেদও করা হতে পারে। চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে গত বৃহস্পতিবার পর্যন্ত সৌদিতে তিন জনের মৃত্যু ঘটেছে। আর দেশটিতে এখন পর্যন্ত মোট ১ হাজার ১২ জন এতে আক্রান্ত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App