×

আন্তর্জাতিক

বাংলা ভাষায় কোভিড ১৯ প্রশিক্ষণের কোর্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২০, ০৪:২৪ পিএম

করোনা রোগের ভাইরাস কোভিড-১৯ ব্যবস্থাপনা বিষয়ক একটি ই-আইটিইসি কোর্সের আয়োজন করেছে ভূবনেশ্বরের অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্স (এআইআইএমএস)।

ভারতের হাইকমিশনের সহায়তায় প্রথম বারের মতো পুরোপুরি বাংলায় এই কোর্সটি আগামী ১২-১৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। বাংলাদেশের চিকিৎসা পেশাজীবী, স্বাস্থ্যকর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা এতে অংশ নিতে পারবেন। অনলাইন কোর্সের জন্য আগ্রহীদের https://itecgoi.in/e-itec.php এই ঠিকানায় নিবন্ধন করতে অনুরোধ করা হয়েছে।

এর আগে ১৭-২১ এপ্রিল এআইআইএমএস, রায়পুরের পরিচালনায় এ ধরণের প্রথম অনলাইন কোর্স অনুষ্ঠিত হয়। ২৭ এপ্রিল থেকে ভারতের চন্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ কর্তৃক দ্বিতীয় অনলাইন কোর্সটি শুরু হয়েছে। যা চলবে ৬ মে পর্যন্ত। এ পর্যন্ত বাংলাদেশের ১৫০ জনেরও বেশী স্বাস্থ্য পেশাজীবী এ কোর্সগুলো দ্বারা উপকৃত হয়েছেন।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন বলছে, বন্ধু ও প্রতিবেশী হিসেবে প্রতিকূল সময়ে বাংলাদেশের পাশে দাঁড়াতে সবসময় প্রস্তুত ভারত। কোভিড পরিস্থিতি নিয়ে ফোনালাপে দুই দেশেরই প্রধানমন্ত্রী এক সংগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছিলেন। বন্ধু প্রতিম এ দুই দেশ ঐক্যবদ্ধভাবে কোভিড-১৯ সংক্রমণে সৃষ্ট পরিস্থিতি কাটিয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App