×

আন্তর্জাতিক

হাফেজ আব্দুল্লাহ আল মামুনের বিশ্বজয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৭, ০১:০৩ পিএম

সৌদি আরবে বাদশা আবদুল আজিজ আলে সৌদ হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৭৩ টি দেশকে পেছনে ফেলে বাংলাদেশি হাফেজ আবদুল্লাহ আল মামুন প্রথম স্থান অর্জন করেছেন। হাফেজ মামুন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ ক্কারি নাজমুল হাসান প্রতিষ্ঠিত ঢাকার যাত্রাবাড়ীর তাহফিজুল কোরআন ওয়াসসুন্নাহ মাদরাসার ছাত্র। গত ৩ অক্টোবর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অংশ নিতে সৌদি যান আবদুল্লাহ আল মামুন। সঙ্গে আরেক প্রতিযোগী হাফেজ নাঈমুল হক সাদীও ছিল। হাফেজ আবদুল্লাহ আল মামুনের জন্ম কুমিল্লা মুরাদনগর উপজেলায়। বাবার নাম আবুল বাশার। এর আগেও মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মামুন। ২০১৬ সালে দুবাইয়ে অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় এবং ২০১৪ সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মামুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App