×

আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০১৮, ১১:৪৬ এএম

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০
আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৭ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুলের দূতাবাস এলাকায় নিরাপত্তারক্ষীদের একটি দলের কাছে এই হামলা চালানো হয়। কাবুল পুলিশের মুখপাত্র বশির মুজাহিদ বলেন, সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে পুলিশ বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর পোশাক পরিধান করা এক ব্যক্তি তাদের দিকে এগিয়ে এসে ভেস্টের বিস্ফোরণ ঘটালে এই হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলেই ১১ জন এবং হাসপাতালে নেয়ার পর আরও নয়জন মারা যায়। গত মাসেই আফগানিস্তানে বেশ কয়েকটি শক্তিশালী হামলার ঘটনা ঘটে। এতে অনেক লোকের প্রাণহানী ঘটছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App