×

আন্তর্জাতিক

চীনে দোকানে অগ্নিকাণ্ডে নিহত ৩৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৫০ এএম

চীনে দোকানে অগ্নিকাণ্ডে নিহত ৩৯

চীনের সিনইউ নগরীতে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ জন নিহত এবং আরো নয়জন আহত হয়েছেন।

বুধবার স্থানীয় সময় বিকালে জিয়াংজি প্রদেশের সিনইউ নগরীর ওই দোকানটিতে আগুন লাগে। আগুনের সূত্রপাত হয় বেজমেন্ট থেকে।খবর বিবিসির।

চীনের গণমাধ্যম গ্লোবাল টাইমস ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে ভবনের ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে এবং লোকজনকে জানালা দিয়ে লাফ দিতে দেখা যায়।

কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বুধবারের এ ঘটনার মাত্র কয়েক দিন আগে চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশে একটি স্কুলের ডরমিটরিতে আগুন লেগে ১৩ শিশু মারা যায়। পরে স্কুলের সাত কর্মীকে অবহেলার দায়ে গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App