×

আন্তর্জাতিক

নাইজেরিয়ার রাজাকে গুলি করে হত্যা, রানীকে অপহরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৫ পিএম

নাইজেরিয়ার রাজাকে গুলি করে হত্যা, রানীকে অপহরণ

নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এক রাজ্যের প্রথাগত রাজা সেগুন আরেমুকে তার প্রাসাদে ঢুকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এসময় তার স্ত্রীর সঙ্গে আরেকজনকে অপহরণ করে নিয়ে গেছে তারা। গেল বৃহস্পতিবার রাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রাজার নাম সেগুন আরেমু। তিনি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত জেনারেল। তাঁর দাপ্তরিক উপাধী ছিল ‘কোরোর ওলুকোরো’। একদল সশস্ত্র হামলাকারী গতকাল রাজপ্রসাদে ঢুকে তাঁকে গুলি করে হত্যা করেছে এবং রানীকে অপহরণ করে নিয়ে গেছে। হামলাকারীদের পরিচয় এখনো স্পষ্ট নয় এবং তারা কোনো মুক্তিপণ দাবি করেছে কি না, তাও জানা যায়নি।

আরো পড়ুন: মধ্যপ্রাচ্যে সংঘাতের পেছনে সক্রিয় শক্তিধর জোটগুলো কারা?

নাইজেরিয়ায় গত কয়েক মাসে অপহরণের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। এসব ঘটনা মোকাবিলায় এরইমধ্যে দেশটির সুশীল সমাজের ৫০টি সংগঠন প্রেসিডেন্ট বোলা টিনুবুর কাছে জরুরি অবস্থা জারির দাবি জানিয়েছে। সংগঠনগুলো বলেছে, গত বছর মে মাসে তিনি দায়িত্ব নেয়ার পর থেকে এক হাজার ৮০০ জনের বেশি মানুষ অপহৃত হয়েছে।

নাইজেরিয়ার গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক এ ঘটনাকে বেপরোয়া ও মর্মান্তিক বলে আখ্যা দিয়েছেন। তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আটক করার নির্দেশ দিয়েছেন। এদিকে, তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App