×

আন্তর্জাতিক

সেতু ভেঙ্গে ৫ গাড়ি নদীতে, নিহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৯ পিএম

সেতু ভেঙ্গে ৫ গাড়ি নদীতে, নিহত ২

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংজুতে একটি পণ্যবাহী বিশাল কার্গো জাহাজের ধাক্কায় একটি সেতু ভেঙে নদীতে পড়ে গেছে। 

এতে একটি যাত্রীবাহী বাসসহ পাঁচটি গাড়ি নদীতে ডুবে গেছে। এ দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। এছাড়াও আরো তিনজন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। খবর বিবিসির।

সিসিটিভির ফুটেজে দেখা গেছে, পেরোয়া গতির কার্গোটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুটিতে সজোরে আঘাত করে মাঝামাঝি একটি অংশ গাড়িসহ ভেঙে নদীতে ফেলে দেয়। জাহাজটি সেতুর নিচে আটকে ছিল। 

বেইজিং নিউজ কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, জাহাজের ক্যাপ্টেনকে আটক করা হয়েছে এবং আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। সেতুটি পুনর্নির্মাণ করার পরিকল্পনা করা হলেও তিনবার তা স্থগিত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App