×

আন্তর্জাতিক

ভাগ্যের জোরে বাঁচলেন আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ০৪:৫০ পিএম

ভাগ্যের জোরে বাঁচলেন আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনা থেকে সৌভাগ্যবশত বেঁচে গেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা (৮১)। 

শুক্রবার (২৯ মার্চ) দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ কাওয়াজুলু-নাটালে দুর্ঘটনায় পড়েন তিনি।

পুলিশসূত্রে জানা গেছে, এই দিন সকালের দিকে নিজের দেহরক্ষীসহ গাড়িতে বেড়িয়েছিলেন জুমা। এ সময় হঠাৎ পাশ থেকে আসা অপর একটি গাড়ি সজোরে ধাক্কা মারে জুমাকে বহনকারী গাড়িটিতে। কিন্তু গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও জুমা এবং তার দেহরক্ষী অক্ষত রয়েছেন।

৫১ বছর বয়সী ওই গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই চালক মদ্যপ অবস্থায় ছিলেন। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় বর্তমান ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) সাবেক নেতা দুর্নীতির অভিযোগে ২০১৮ সালে পদত্যাগ করতে বাধ্য হন। দলের সঙ্গে তার সম্পর্কও তিক্ত হয়ে যায়। আদালত অবমাননার অভিযোগে ২০২১ সালে কারাদণ্ডও ভোগ করেছেন তিনি।

তবে দক্ষিণ আফ্রিকার অভ্যন্তরীণ রাজনীতিতে এখনও জুমার প্রভাব ব্যাপক। আগামী ২২ মে প্রেসিডেন্ট নির্বাচন হবে দেশটিতে। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এমখান্ত উই সিজউই (জাতির অংশ) নামে একটি রাজনৈতিক দলও খুলেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App