×

আন্তর্জাতিক

যাত্রীবাহী বাস নদীতে, নিহত ৭ (ভিডিও)

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৪, ১২:২৭ পিএম

সেতু থেকে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এতে দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। শুক্রবার (১০ মে) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে এ দুর্ঘটনাটি ঘটে। দেশটির জরুরি মন্ত্রণালয়ের স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের

দুর্ঘটনার পর রুশ তদন্তকারী কমিটি জানিয়েছে, বাসটিতে মোট ২০ জনের মতো যাত্রী ছিলেন। বাসটি দুর্ঘটনার কবলে পড়লে স্থানীয়রা উদ্ধারে এগিয়ে আসে। অনেকেই নদীতে নেমে উদ্ধার কাজে অংশ নেয়। এ ঘটনায় স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ছবি: সংগৃহীত

কর্তৃপক্ষের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বাসটি আচমকাই তার দিক পরিবর্তন করে এবং একসময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে প্রায়। পরে সম্পূর্ণ বাসটি পানিতে ডুবে যায়।

এ ঘটনার পরপরই ওই বাসের চালককে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে সেন্ট পিটার্সবার্গ কর্তৃপক্ষ।

আরো পড়ুন: পশ্চিমাদের উচিত রাশিয়ার সঙ্গে আলোচনায় বসা: মার্কিন বিশেষজ্ঞ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App