×

আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় রেমাল

২১ ঘণ্টা বন্ধ কলকাতা বিমানবন্দর, বাতিল ৪০০ ফ্লাইট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০২:৩৯ পিএম

২১ ঘণ্টা বন্ধ কলকাতা বিমানবন্দর, বাতিল ৪০০ ফ্লাইট

ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। এটি আরও শক্তি বৃদ্ধি করে রবিবার (২৬ মে) সকালেই পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে। ধারনা করা হচ্ছে রবিবার মধ্যরাতেই বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে শুরু কেরবে রেমাল।

এমন অবস্থায় কলকাতা বিমানবন্দরে ২১ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে বাতিল হয়েছে প্রায় ৪০০ ফ্লাইট। এর মধ্যে বহু আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর কারণে রবিবার ভারতীয় সময় দুপুর ১২ টা থেকে টানা ২১ ঘণ্টা ধরে কলকাতা বিমানবন্দরে পরিষেবা বন্ধ রাখা হবে। এসময় অর্থাৎ সোমবার সকাল ৯টা পর্যস্ত এই বিমানবন্দরে কোনও ফ্লাইট ওঠা-নামা করবে না।

ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর কারণে ব্যাপক সতর্কতার অংশ হিসেবে রবিবার দুপুর থেকে ফ্লাইট অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এই ফ্লাইট অপারেশন বন্ধের কারণে ৩৯৪টি ফ্লাইট বাতিল হবে। এর মধ্যে ২৮টি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে। সব মিলিয়ে ফ্লাইট ওঠা-নামা বন্ধের কারণে ৬৩ হাজার যাত্রীর চলাচল প্রভাবিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App