×

আন্তর্জাতিক

হাইওয়েতে বিমানের জরুরি অবতরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০২:৩২ পিএম

হাইওয়েতে বিমানের জরুরি অবতরণ

হাইওয়েতে বিমানের জরুরি অবতরণ। ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোর পাশে একটি হাইওয়েতে ছোট একটি বিমান জরুরি অবতরণ করেছে। তবে, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি, আরোহীরা সবাই নিরাপদে আছেন। খবর রুশ বার্তাসংস্থা তাসের। 

রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। লিথারিনো শহরের তোরায়েভস্কোয়ে হাইওয়েতে স্থানীয় সময় শনিবার বিকেল ৬টার দিকে এ অবতরণের ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, প্রমোদ ভ্রমণের জন্য বিমানটি নিয়ে আকাশে উড়ার পর এর ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এ সময় কোনো উপায় না পেয়ে পাশের ওই হাইওয়েতে জরুরি অবতণের সিদ্ধান্ত নেন প্লেনটির পাইলট। এ সময় বিমানটিতে মোট ৩ জন আরোহী ছিলেন। আরোহীরা সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

বিমানটি মিয়াচকোভো বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরো পড়ুন: নতুন মন্ত্রিসভার অনুমোদন দিলেন পুতিন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App