×

আন্তর্জাতিক

গাজার ভাসমান বন্দর ফের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ১২:২৭ পিএম

গাজার ভাসমান বন্দর ফের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

গাজার উপকূলে স্থাপন করা ভাসমান বন্দরটি ফের সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তা জানান, সমুদ্র উত্তাল হওয়ার শঙ্কা থেকে এটি সরিয়ে নেয়া হচ্ছে।

গত মে মাসে ৩২০ মিলিয়ন ডলারের এই বন্দরটি গাজার উপকূলে স্থাপন করা হয়। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বারবার এটির কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে।

উত্তাল ঢেউয়ের প্রভাবে কয়েকদিন আগে এটি ভেঙে যায়। এরপর মেরামতের জন্য এটি দখলদার ইসরায়েলের আসোদ বন্দরে নিয়ে যাওয়া হয়। মেরামত শেষে গত সপ্তাহে এটি আবারও গাজায় নিয়ে আসা হয়। কিন্তু সপ্তাহ না পেরুতেই বন্দরটি সরিয়ে নেয়া হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেন, যতদিন সমুদ্র শান্ত না হচ্ছে ততদিন এটি আসোদ বন্দরে থাকবে।

আরো পড়ুন: সিরিল রামাফোসাই দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্ট

১৭ মে থেকে এটির কার্যক্রম শুরু হয়। জাতিসংঘ জানিয়েছে এ বন্দরটি দিয়ে তারা মাত্র ১৩৭ ট্রাক ত্রাণ তাদের গুদামে নিয়ে গেছে। এই বন্দরটি দিয়ে গাজায় এসেছে মাত্র ৯০০ টন ত্রাণ।

গত সপ্তাহে বন্দরটি সচল হলেও গতকাল শুক্রবার জাতিসংঘ জানিয়েছে, নতুন করে এটি দিয়ে কোনো ত্রাণ তাদের কাছে আসেনি।

গত আট মাস ধরে দখলদার ইসরায়েল ও গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এতে করে গাজার বাসিন্দরা খাদ্যের অভাবে পড়েছেন। যুক্তরাষ্ট্র চেয়েছিল ভাসমান বন্দর দিয়ে গাজায় তারা ত্রাণ নিয়ে যাবে। কিন্তু আপাতত এ পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App