×

আন্তর্জাতিক

জরিপ

নির্বাচনে নিজ আসন হারাতে পারেন সুনাক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৯:২১ এএম

নির্বাচনে নিজ আসন হারাতে পারেন সুনাক

নির্বাচনে নিজ আসন হারাতে পারেন সুনাক। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে এবছরের নির্বাচনে পরাজিত হয়ে পার্লামেন্টে নিজ আসন হারাতে পারেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। একটি জনমত জরিপের ফলে এমন পূর্বাভাসই পাওয়া যাচ্ছে। সুনাক যুক্তরাজ্যে আগাম নির্বাচন ঘোষণা করেছেন আগামী ৪ জুলাই। তার আগে দিয়ে সাভান্তা জনমত জরিপের ফল প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ পত্রিকা। গত ৭ জুন থেকে ১৮ জুনের মধ্যে প্রায় ১৮,০০০ মানুষের ওপর এই জরিপ পরিচালনা করা হয়।

জরিপের ফলে দেখা গেছে, নির্বাচনে সুনাকের কনজারভেটিভ দল ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০ সদস্যের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে মাত্র ৫৩ টি আসন পাওয়ার পথে রয়েছে। যেখানে বিরোধীদল লেবার পার্টি পেতে পারে ৫১৬ টি আসন।

সাম্প্রতিক বেশিরভাগ জনমত জরিপেই জাতীয় নির্বাচনে কির স্টারমারের লেবার পার্টিকে ভোটে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির তুলনায় প্রায় ২০ শতাংশ পয়েন্ট এগিয়ে থাকতে দেখা যাচ্ছে।

সাভান্তা পরিচালিত জনমত জরিপে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইংল্যান্ডের উত্তরাঞ্চলে তার নর্থ ইয়র্কশায়ার রিচমন্ড আসনে লেবার দলের কাছে পরাজিত হতে পারেন। এমন হলে সুনাকই হবেন প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি নিজ আসন হারাবেন। নতুন আরো কয়েকটি জরিপের ফল বলছে, এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এবারের নির্বাচনে কনজারভেটিভরা সবচেয়ে শোচনীয় হারের মুখে রয়েছে। জেরেমি হান্টের মতো বিশিষ্ট নেতারাও এবার তাদের পার্লামেন্টারি আসন খোয়াতে পারেন।

আগামী ৪ জুলাইয়ের নির্বাচনে এমনকী ওয়েলসে কনজারভেটিভ পার্টির নাম-নিশানা পুরোপুরি মুছে যেতে পারে বলেও পূর্বাভাস পাওয়া যাচ্ছে কয়েকটি জরিপে।

আরো পড়ুন: যুক্তরাজ্যে সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App