×

আন্তর্জাতিক

হিজবুল্লাহর হামলায় আতংক ইসরায়েলে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৬:০৯ পিএম

হিজবুল্লাহর হামলায় আতংক ইসরায়েলে

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলার প্রতিবাদে শনিবার রাতভর ইসরায়েলের হাইফাসহ বিভিন্ন শহরে ভয়াবহ রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন সংগঠন হিজবুল্লাহ ও ইরাকি প্রতিরোধ যোদ্ধারা।

একই সঙ্গে হিজবুল্লাহ গেলিলি এলাকায়ও ব্যাপক হামলা চালায়। ফলে রাতভর ওই শহরগুলোতে অনবরত সাইরেন বাজতে থাকে। খবর টাইমস অব ইসরায়েলের।

এ সময় আতংকে এসব এলাকার লোকজন নিরাপদ আশ্রয়ের খোজে ছুটাছুটি করতে থাকে। লেবানন সীমান্ত থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত এলাকায় সারারাত থেমে থেমে হামলার সাইরেন বাজতে থাকে।

যখন লেবানন থেকে হিজবুল্লাহরা হামলা করছিলো, তখন ইরানপন্থী ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বন্দরনগরী ইলাতে ভয়াবহ ড্রোন হামলা চালায়।

আরো পড়ুন: ইসরায়েলি নারীরা দেদারছে কিনছেন বন্দুক   

হিজবুল্লাহর হামলায় গ্যালিল শহরতলীর মিসগাভ পৌরসভা এবং সাখনিন এলাকায় শনিবার রাতভর সাইরেন বাজতে থাকে। বেশ কয়েকটি রকেট ও আত্মাঘাতী ড্রোন গিয়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

হিজবুল্লার দাবি, এসব হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি হতাহত হয়েছে। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত হতাহতের বিষয় নিয়ে কিছু জানায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভেনেজুয়েলায় স্বাস্থ্যকর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান

ভেনেজুয়েলায় স্বাস্থ্যকর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান

ভেনেজুয়েলার পাশে থাকার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার পাশে থাকার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক

জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক

ঝুঁকি এড়াতে বহুতল ভবন থেকে দূরে থাকার পরামর্শ

ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ঝুঁকি এড়াতে বহুতল ভবন থেকে দূরে থাকার পরামর্শ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App