×

আন্তর্জাতিক

কর পরিকল্পনা থেকে সরছেন কেনিয়ার প্রেসিডেন্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৯:২১ এএম

কর পরিকল্পনা থেকে সরছেন কেনিয়ার প্রেসিডেন্ট

উইলিয়াম রুতো

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো বলেছেন, কর বৃদ্ধির বিতর্কিত আর্থিক বিল প্রত্যাহার করবেন তিনি। দেশজুড়ে প্রাণঘাতী বিক্ষোভ-সংঘর্ষের পর তিনি এই সিদ্ধান্ত জানালেন। জাতির উদ্দেশে ভাষণে প্রেসিডেন্ট বলেন, এটি স্পষ্ট হয়ে গেছে যে এই বিলে কেনীয়দের কোনো সায় নেই। আমি বশ্যতা স্বীকার করে নিচ্ছি। বিলটিতে সই করে তা আইনে পরিণত করবেন না বলেও জানান তিনি।

কেনিয়া সরকারের নতুন কর আইনের বিরুদ্ধে রাজধানী নাইরোবিতে মঙ্গলবার ব্যাপক বিক্ষোভে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে বলে হিসাব দিয়েছে ‘কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস’ (কেএনএইচআরসি)। বিক্ষুব্ধ জনতা এদিন পার্লামেন্ট ভবনে ভাঙচুর করার চেষ্টা চালালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ও গুলি ছুড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতার পার্লামেন্ট ভবনে চড়াও হওয়ার পর এর একাংশে আগুন দেখা গেছে।

ওই সময় কেনিয়ার আইনপ্রণেতারা ভেতরে বসে কর বাড়ানোর বিল পাস করছিলেন। বিলটি পাসের পর তা প্রেসিডেন্টের কাছে পাঠানোর কথা ছিল। প্রেসিডেন্ট বিলে সই করলেই তা আইনে পরিণত হত। কিন্তু জনতার বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট তা না করারই সিদ্ধান্ত জানালেন। এরই মধ্যে জীবনযাত্রা ব্যয় সংকটে থাকা কেনীয়রা দেশে কর বাড়ানোর বিরোধিতা করছে। বিক্ষোভকারীদের অনেকেই প্রেসিডেন্ট উইলিয়াম রুতোর পদত্যাগও দাবি করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App