×

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ, নিন্দা ইসরায়েলি জেনারেলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০১:৫৯ পিএম

পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ, নিন্দা ইসরায়েলি জেনারেলের

ইসরায়েলের জেনারেল ইয়েহুদা ফক্স। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ করায় নিন্দা জানিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর এক জেনারেল। ইসরায়েলি ওই জেনারেলের নাম মেজর জেনারেল ইয়েহুদা ফক্স। তিনি ইসরায়েলের কেন্দ্রীয় কমান্ডের বিদায়ী প্রধান। একইসঙ্গে এই অঞ্চলে বসতি স্থাপনকারীদের সহিংসতার সমালোচনাও করেছেন তিনি।

বুধবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, একজন ইসরায়েলি জেনারেল ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের বিষয়ে সরকারের সিদ্ধান্তের নিন্দা করেছেন। এই অঞ্চলে বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার সমালোচনাও করেছেন বলে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে।

আরো পড়ুন : গাজায় অভিযান চালাতে গিয়ে ইসরায়েলি সেনা নিহত

গত সোমবার বিদায় অনুষ্ঠানে তিনি বলেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরে সহিংসতার মাধ্যমে ‘জাতীয়তাবাদী অপরাধে’ লিপ্ত হয়েছে। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এই কর্মকাণ্ড পশ্চিম তীরে ‘ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে বিশৃঙ্খলা ও ভয়ের বীজ বপন করেছে, যারা (ইসরায়েলিদের জন্য) কোনো হুমকি সৃষ্টি করেনি।’

জেনারেল ফক্স বলেন, এটা আমার চোখে ইহুদি ধর্ম নয়। অন্তত যার সাথে আমি আমার বাবা এবং মায়ের বাড়িতে বড় হয়েছি তার নয়। এটা তাওরাতের পথ নয়। এটির মাধ্যমে শত্রুর পথ অবলম্বন করা হচ্ছে।

গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনি শহর ও গ্রামগুলোতে অভিযান ব্যাপকভাবে বাড়িয়েছে। গত অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী এবং ভূখণ্ডে বসতি স্থাপনকারীদের হাতে কমপক্ষে ৫৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বাস করে এবং এছাড়া সমগ্র এই অঞ্চলজুড়ে ১০০ টিরও বেশি ইসরায়েলি বসতিতে ৫ লাখেরও বেশি ফিলিস্তিনি বাস করে। বসতি স্থাপনের এই সম্প্রসারণ অসলো চুক্তিতে বর্ণিত পরিকল্পনার জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। ওই চুক্তিতে ফিলিস্তিনিদের কাছে ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকাগুলো ধীরে ধীরে হস্তান্তরের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App